এ সম্পর্কিত আরও খবর
দেশের সবচেয়ে বড় অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো বৃহস্পতিবার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:১৫ এএম
-
ছবি: সংগৃহীত
উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম পছন্দের গন্তব্য অস্ট্রেলিয়া। আগ্রহী শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণে দেশের সবচেয়ে বড় অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো আয়োজন করতে যাচ্ছে শীর্ষস্থানীয় এডুকেশন কনসালটেন্সি এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোড।
বৃহস্পতিবার (৮জানুয়ারি) ঢাকা শেরাটন হোটেলে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ এক্সপো অনুষ্ঠিত হবে।
বিদেশে মানসম্পন্ন উচ্চশিক্ষা অর্জনে অগ্রণী ভূমিকা রেখে চলেছে এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোড। প্রতিষ্ঠানটি দেশের শিক্ষার্থীদের বৈশ্বিকভাবে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তির ক্ষেত্রে কার্যকরী সেবা প্রদান করছে। বহুল প্রত্যাশিত এ এক্সপোতে মোনাশ, ম্যাককোয়ারি ও অ্যাডিলেডসহ অস্ট্রেলিয়ার ৩০টিরও বেশি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে। বিশেষ এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকরা বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে জানার সুযোগ পাবেন। এক্সপোতে বিশ্ববিদ্যালয়গুলো তাদের সক্ষমতা তুলে ধরার পাশাপাশি অন-স্পট অ্যাসেসমেন্ট পরিচালনা করবে এবং বিভিন্ন ব্র্যান্ডিং ও প্রোমোশনাল কার্যক্রমে অংশ নিবে।
একইসাথে শিক্ষার্থীরাও উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানতে পারবেন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং পরবর্তী সেশনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন