এ সম্পর্কিত আরও খবর
মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৭:০৩ এএম
-
ছবি: সংগৃহিত
গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী, রেমিট্যান্স যোদ্ধা ও সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে হাই কমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করেন হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। এরপর মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র দফতরের প্রেরিত বাণী পাঠ এবং একটি তথ্যবহুল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় প্রবাসীদের বিভিন্ন প্রতিনিধি ও হাইকমিশনার বক্তব্য প্রদান করেন। হাইকমিশনার তার বক্তব্যে বীর শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বিগত পাঁচ দশকে বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষাংশে দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর মাধ্যমে প্রবাসীরা দেশের প্রতি তাদের গভীর দেশপ্রেম ও ঐক্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন