এ সম্পর্কিত আরও খবর
দেশের পথে বৃষ্টির মরদেহ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৮ মে ২০২৬, ০১:৫৯ পিএম
-
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ দেশের উদ্দেশে পাঠানো হয়। এ সময় মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল থোইং এ সেখানে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করেন। দুবাই হয়ে শনিবার (৯ মে) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০মিনিটে তার মরদেহ দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, বৃষ্টির মরদেহ শনাক্তের খবর ১ মে হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস থেকে নিশ্চিত করার পরপরই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মৃতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার স্থানীয় প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্ট পুলিশ ডিপার্টমেন্টের সমন্বয়ে সকল স্থানীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ে মরদেহ পাঠানোর প্রচেষ্টা চালিয়েছে।
বুধবার (৬ মে) বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অফ টাম্পা বে এরিয়া মসজিদে নাহিদার জানাজা অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার ছাত্রছাত্রী, মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল, গণমাধ্যম প্রতিনিধি ও স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা জানাজায় অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন