এ সম্পর্কিত আরও খবর
জাগপার মালয়েশিয়া শাখার নতুন কমিটি ঘোষণা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৩:৩১ পিএম
-
ছবি: সংগৃহীত
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মালয়েশিয়া শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৩ জুন) দলটির সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এ কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে মো. ইব্রাহীম হোসেনকে সভাপতি এবং আবু মুসাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তোফায়েল আহমেদ ও জোবায়ের হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন মো. ইকবাল হোসেন জিহাদ ও জয়নাল আবেদীন।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাগর, দপ্তর সম্পাদক মাহফুজ ইসলাম সাগর, প্রচার সম্পাদক আবদুল্লাহ হাবীব এবং অর্থ সম্পাদক নজরুল ইসলাম। সদস্য হিসেবে আছেন মেহেদী হাসানসহ আরও অনেকে।
কমিটির অনুমোদন উপলক্ষে রাশেদ প্রধান নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশে ও প্রবাসে অবস্থানরত দেশপ্রেমিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাবে ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যেতে হবে। তিনি বলেন, আধিপত্যবাদী সব শক্তির বিরুদ্ধে এই সংগ্রাম অব্যাহত থাকবে এবং ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তা চলবে।
এদিকে জাগপার সাংগঠনিক সম্পাদক মো. আকরাম হোসেন এবং যুব জাগপার সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার যৌথভাবে মালয়েশিয়া শাখার নবগঠিত কমিটির সমন্বয় ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন