এ সম্পর্কিত আরও খবর
ইসরাইলি হামলায় গাজায় নিহত ১১
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৪:১৩ পিএম
-
ছবি: সংগৃহীত
ইসরাইলের হামলায় গত ২৪ ঘণ্টা গাজায় ১১ জন নিহত হয়েছেন । আহত হয়েছেন আরো ৩২ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বা রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকা বহু ভুক্তভোগীর কাছে অ্যাম্বুলেন্স ও বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা পৌঁছাতে পারেননি।
২০২৫ সালের অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় ৯৪৭ জন নিহত ও ২ হাজার ৯৩৫ জন আহত হয়েছেন। গাজা উপত্যকার ধ্বংসস্তূপ থেকে আরো ৭৮১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
এদিকে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের হামলার পর থেকে ৯ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে একটি মানবাধিকার সংগঠন। গাজাভিত্তিক আদ-দামির মানবাধিকার সমিতি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিখোঁজদের মধ্যে প্রায় ৪ হাজার ৭০০ নারী ও শিশু।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন