এ সম্পর্কিত আরও খবর
রমজানের মাসয়াসা
গোসল ফরজ অবস্থায় সেহরি খেলে রোজা হবে কি?
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম
-
ছবি: সংগৃহীত
মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরণের পানাহার ও গুনাহের কাজ থেকে বিরত থাকেন। দিনে পানাহারের পাশাপাশি এ সময় স্ত্রী সহবাসও নিষিদ্ধ। তবে রাতে সহবাসে সমস্যা নেই। অনেকের স্বপ্নদোষও হয়। এমতাবস্থায় গোসল ফরজ অবস্থায় সেহরি খেলে রোজা হবে কি?
রোজায় (স্বপ্নদোষ বা সহবাসের কারণে) গোসল ফরজ হলে তা সুবহে সাদিকের (ফজরের আজানের) আগে করা উত্তম। তবে দেরি হলেও রোজা ভেঙে যায় না । সেহরির সময় কম থাকলে বা ঘুম থেকে দেরিতে উঠলে গোসল না করেই সেহরি খাওয়া যাবে, তবে ফজরের নামাজের আগেই গোসল করা আবশ্যক।
রোজা রাখা অবস্থায় ফরজ গোসলের নিয়ম স্বাভাবিক সময়ের মতোই, তবে দুটি বিষয়ে সতর্ক থাকতে হবে:
১. কুলি করা: গড়গড় করে কুলি করা যাবে না (যাতে কণ্ঠনালিতে পানি চলে না যায়)। সাধারণভাবে তিনবার কুলি করতে হবে।
২. নাকে পানি দেওয়া: নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো যাবে না। কেবল নাকের ভেতরটা সিক্ত করলেই হবে।
স্ত্রী সহবাসের দোয়া
‘বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শায়তানা, ওয়া জান্নিবিশ শায়তানা মা রাজাকতানা।’
অর্থ: ‘হে আল্লাহ, তোমার নামে আরম্ভ করছি। তুমি আমাদের নিকট থেকে শয়তানকে দূরে রাখো এবং আমাদের যে সন্তান দান করবে, তা থেকেও শয়তানকে দূরে রাখো।’ (সহিহ বুখারি: ৬৩৮৮)
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন