এ সম্পর্কিত আরও খবর
জিলকদ মাস শুরু সোমবার
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪২ পিএম
-
ছবি: সংগৃহীত
বাংলাদেশের আকাশে কোথাও শনিবার জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রোববার শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু হবে। শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, সকল জেলা প্রশাসন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান-স্পারসোর তথ্য পর্যালোচনা করে দেখা যায় শনিবার দেশের আকাশে জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি।
এ অবস্থায় রোববার শাওয়াল মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং সোমবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলকদ মাস গণনা শুরু হবে। হিজরি ১১তম মাস জিলকদ। এর পরের মাস জিলহজে অনুষ্ঠিত হয় হজ। ফলে হজ ঘিরে জিলকদ মাসেই প্রস্তুতি নেন মুসলমানরা। সৌদি আরবে হজের উদ্দেশে এ মাসে তারা যাত্রা করেন।
ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, বায়তুল মোকারর জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, স্পারসোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন