এ সম্পর্কিত আরও খবর
কাল শুরু হচ্ছে পবিত্র হজ; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৪ মে ২০২৬, ১২:২৭ পিএম
-
ছবি: সংগৃহীত
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল সোমবার থেকে। ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম এই ইবাদত পালনে বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো মুসল্লি সমবেত হয়েছেন পবিত্র মক্কায়।
সৌদি আরবে আজ ৭ জিলহজ। হজের নিয়ম অনুযায়ী, ৮ জিলহজ মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। এরপর ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান এবং ১০ জিলহজ কোরবানি ও শয়তানকে পাথর নিক্ষেপের মাধ্যমে সম্পন্ন হবে হজের গুরুত্বপূর্ণ ধাপগুলো।
রোববার মক্কায় অবস্থানরত হাজিরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। কেউ বাইতুল্লাহ শরিফে তাওয়াফ করছেন, কেউ মিনার পথ চিনে নিচ্ছেন, আবার কেউ নফল ইবাদতে মগ্ন রয়েছেন।
হজ কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; এটি ধৈর্য, আত্মত্যাগ ও আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্যের এক মহান শিক্ষা। তাই হজের প্রতিটি ধাপ বহন করে গভীর তাৎপর্য। ৭ জিলহজকে প্রস্তুতির দিন বলা হলেও এর গুরুত্ব অনেক। কারণ এই দিনের প্রস্তুতির মাধ্যমেই শুরু হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এক মহিমান্বিত যাত্রা।
হাদিসে নবীজি (সা.) হজের মূল আনুষ্ঠানিকতা হিসেবে আরাফাতের ময়দানে অবস্থানকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। আর সেই আরাফাতের পথে যাত্রার প্রস্তুতিই শুরু হয় ৭ জিলহজ থেকেই।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন