এ সম্পর্কিত আরও খবর
প্রথম দিনেই দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ হাজি
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৯:১৫ এএম
-
ছবি: সংগৃহীত
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ করে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। ফিরতি যাত্রার প্রথম দিনে ১৫টি ফ্লাইটে মোট ৬ হাজার ১৭৫ জন হাজি দেশে পৌঁছেছেন।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, শনিবার (৩০ মে) দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭৫৯ জন।
এদিকে, আজ রবিবার (৩১ মে) দ্বিতীয় দিনে ১৪টি ফ্লাইটে আরও পাঁচ হাজারের বেশি হাজির দেশে ফেরার কথা রয়েছে।
দেশে ফিরে হাজিরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তাদের ভাষ্য, এ বছর হজ পালনকালে কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি। বাংলাদেশ ও সৌদি আরবে থাকা, খাওয়া এবং অন্যান্য সার্বিক ব্যবস্থাপনা ছিল সুশৃঙ্খল ও সন্তোষজনক।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন