এ সম্পর্কিত আরও খবর
ফিক্সিং সন্দেহে বিপিএল থেকে বিজয়-মোসাদ্দেকরা বাদ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৫:৪১ এএম
-
ছবি: সংগৃহীত
বিপিএলের নিলামের জন্য দেশি ও বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার ওই তালিকাভুক্ত সাত ক্রিকেটারসহ নয়জনকে বাদ দিয়ে নতুন তালিকা দিয়েছে বোর্ড।
গত আসরের বিপিএলে ওই নয়জন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। তারা ‘রেড জোনে’ থাকায় আসন্ন বিপিএল তারা অংশ নিতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
ওই নয় ক্রিকেটার হলেন- এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন, শফিউল ইসলাম, আলাউদ্দিন বাবু, আল আমিন হোসেন, মিজানুর রহমান, আরিফুল হক, মোহাম্মদ নিহাদুজ্জামান ও সানজামুল ইসলাম।
এর মধ্যে পেস অলরাউন্ডার আরিফুল হক এবং পেসার আল আমিনের নাম এবারের বিপিএলের ড্রাফটে ছিল না। তারা দু’জনই যুক্তরাষ্ট্রে আছেন। তারাও বিপিএলে অংশ নিতে পারবে বলে জানিয়েছে বোর্ড।
বিপিএলের ১২তম আসরের নিলাম রোববার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে হবে। বিসিবি জানিয়েছে, ইন্টিগ্রিটি ইউনিটের রিপোর্টের ভিত্তিতে তাদের নিলাম তালিকা থেকে প্রত্যাহার করা হয়েছে।
বিসিবির কর্মকর্তা বলেছেন, ‘ইন্টিগ্রিটি ইউনিট তাদের লাল তালিকায় রেখেছে। রিপোর্টের ভিত্তিতে তাদের তালিকা থেকে প্রত্যাহার করা হয়েছে। বোর্ড বিষয়টি নিয়ে আর কোন মন্তব্য করবে না।’
বিপিএলের গত মৌসুমে বেশ কিছু ঘটনাকে ফিক্সিংয়ের সন্দেহের মধ্যে আনা হয়। বিসিবি বিষয়টির তদন্ত করতে তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটি সব মিলিয়ে ১৮-১৯ জনকে ফিক্সিং সন্দেহের তালিকায় রাখে। যাদের মধ্যে ৮-১০ জন ক্রিকেটার ছিলেন। কমিটি ৯০০ পাতার একটি রিপোর্ট প্রদান করে বোর্ড। সেখানে এই ক্রিকেটারদের লাল তালিকাভুক্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন