এ সম্পর্কিত আরও খবর
দুই ভাগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ এএম
-
ছবি: সংগৃহীত
আগামী বছর মার্চ-এপ্রিলে পাকিস্তান দলের বাংলাদেশ সফরে এসে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা পাকিস্তানের। তবে আগামী ২৬ মার্চ থেকে পিএসএলের ১১তম আসর মাঠে গড়ানোর কারণে পরিবর্তন আসছে পাকিস্তান জাতীয় দলের বাংলাদেশ সফরের সূচিতে।
বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পিএসএলের কারণে পাকিস্তান ও বাংলাদেশ সিরিজ দুই ভাগে হবে।
বৃহস্পতিবার গণমাধ্যমকে ফাহিম জানান, পিএসএলের আগে বাংলাদেশ সফরে এসে শুধু সাদা বলের সিরিজ খেলে দেশে ফিরে যাবে পাকিস্তান দল। পিএসএল শেষে ফের বাংলাদেশে এসে খেলবে টেস্ট সিরিজ।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন