এ সম্পর্কিত আরও খবর
বিপিএলে খেলা ৭ ক্রিকেটার পাকিস্তান দলে ডাক পেলেন
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮ এএম
-
ছবি: সংগৃহীত
শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিপিএলে খেলা সাত ক্রিকেটারকে স্কোয়াডে রাখা হয়েছে। আগামী ৭ জানুয়ারি ডাম্বুলায় শুরু হতে যাওয়া সিরিজটি শেষ হবে ১১ জানুয়ারি।
প্রথমবারের মতো পাক দলে ডাক পেয়েছেন ওপেনার খাজা নাফি। তিনি বিপিএলে খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। একই দলে থাকা অলরাউন্ডার ফাহিম আশরাফও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন।
অন্যদিকে রাজশাহী ওয়ারিয়র্সে খেলা ওপেনার সাহিবজাদা ফারহান ও অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজও পাক টি-টোয়েন্টি দলের অন্যতম ভরসা। স্বাভাবিকভাবেই তারা দলে আছেন। আবার ঢাকা ক্যাপিটালসকেও পাকিস্তানের দুই ক্রিকেটারকে ছাড়তে হবে।
উইকেটকিপার ব্যাটসম্যান উসমান খান ও পেসার সালমান মির্জাকে টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে। সিলেট টাইটানস ওপেনার সাইম আইয়ুবও যাচ্ছেন শ্রীলংকায়।
পিসিবি বিপিএলে খেলা ক্রিকেটারদের দলে রাখলেও বিগ ব্যাশে থাকা বাবর আজম, শাহিন আফ্রিদি, হারিস রউফ, হাসান আলীদের দলে রাখেনি। তবে সিডনি থান্ডারের হয়ে বিগ ব্যাশে খেলা শাদাব খানকে দলে ফিরিয়েছে তারা। শাদাব সর্বশেষ জুনে পাকিস্তানের হয়ে খেলেছেন। এই সিরিজের পর কাঁধের চোটে মাঠের বাইরে ছিলেন তিনি। মাঠে ফেরেন বিগ ব্যাশ দিয়েই।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন