এ সম্পর্কিত আরও খবর
নতুন বছরের শুরুতেই রিয়াল মাদ্রিদের জন্য দুঃসংবাদ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৯:১০ এএম
-
ছবি: সংগৃহীত
নতুন বছরের শুরুতেই রিয়াল মাদ্রিদের জন্য দুঃসংবাদ
নতুন বছরের প্রথম দিনেই দুঃসংবাদ পেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে বাঁ হাঁটুর চোটের কারণে গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ খেলতে পারবেন না।৩১ ডিসেম্বর দলের অনুশীলনে দেখা যায়নি এমবাপ্পেকে। পরে ক্লাব জানায়, তার বাঁ হাঁটুতে স্প্রেইন হয়েছে। জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে অস্বস্তি সত্ত্বেও খেলছিলেন তিনি। বিস্তারিত পরীক্ষার পর চোট নিশ্চিত হয়। এখনো রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট সময়সীমা জানায়নি, তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের ধারণা অনুযায়ী তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হতে পারে।
শীতকালীন বিরতির পর ৪ জানুয়ারি রিয়াল বেতিসের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা। এরপর সুপারকোপা দে এস্পানিয়ার সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাথলেতিকো মাদ্রিদের সঙ্গে মুখোমুখি হওয়ার ম্যাচ রয়েছে। এমবাপ্পের চোটের কারণে ২০ জানুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে সাবেক ক্লাব মোনাকোর বিপক্ষে ম্যাচেও তার খেলা অনিশ্চিত।
চলতি মৌসুমে ২৭ বছর বয়সী এমবাপ্পে দুর্দান্ত ছন্দে রয়েছেন। লা লিগায় ১৮ গোল এবং চারটি অ্যাসিস্টসহ মোট ২২টি গোল সংশ্লিষ্টতার রেকর্ড গড়েছেন তিনি, যা তাকে লিগের শীর্ষ গোলদাতার তালিকায় তুলে এনেছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন