এ সম্পর্কিত আরও খবর
বৃষ্টিতে বন্ধ খেলা, চাপে বাংলাদেশ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৯:০৮ পিএম
-
ছবি: সংগৃহীত
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের দেওয়া ২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়েছে বাংলাদেশ।
৬ ওভার ৩ বল শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৭ রান। এর মধ্যেই শুরু হয়েছে বৃষ্টি, ফলে খেলা সাময়িকভাবে বন্ধ রয়েছে।
শুরুর দিকেই বাংলাদেশের টপ অর্ডার ভেঙে দেন পাকিস্তানের পেসাররা। প্রথম ধাক্কা দেন শাহিন শাহ আফ্রিদি, তিনি তানজিদ হাসান তামিমকে ১ রানে আউট করেন।
এরপর মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের বলে ১২ রান করে আউট হন সাইফ হাসান।
চাপ আরও বাড়ে চতুর্থ ওভারে। শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়ে শূন্য রানে ফিরে যান নাজমুল হোসেন শান্ত।
এরপর উইকেটে আছেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। বৃষ্টির আগে লিটন কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করে ১২ বলে ১১ রান করেছেন।
ম্যাচ বন্ধ হওয়ার আগে পাকিস্তানের পেসাররা দারুণ বোলিং করছিলেন। বিশেষ করে শাহিন আফ্রিদি ৩ ওভারে ৭ রান দিয়ে ২ উইকেট তুলে বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধাক্কা দেন।
এর আগে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৪৭.৩ ওভারে ২৭৪ রান করে অলআউট হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন