এ সম্পর্কিত আরও খবর
বার্সলোনার কোচের মুখে গ্রিজম্যানের প্রশংসা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পিএম
-
ছবি: সংগৃহীত
রাতে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত একটায় ম্যাচটি শুরু হবে। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে এ ম্যাচে নেই দলের তারকা খেলোয়াড় রাফিনহা। তার পরিবর্তে মার্কাস রাশফোর্ড মাঠে নামবেন।
তবে ম্যাচের আগে অ্যাটলেটিকো মাদ্রিদের আঁতোয়ান গ্রিজম্যানের ভূয়সী প্রশংসা করেছেন বার্সেলোনার কোচ হানসি ফ্লিক। সংবাদ সম্মেলনে ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক ফরাসি তারকার খেলার ধরণ এবং অনন্য কৌশলের প্রশংসা করেছেন।
ফ্লিক বলেন, তাদের দলে স্বতন্ত্র খেলোয়াড় রয়েছে, গ্রিজম্যান অসাধারণ। তাকে দেখে মনে হয় যেন সে নাচছে। তাদের দুর্দান্ত খেলোয়াড় এবং একজন অসাধারণ কোচ আছেন। আর ঘরের মাঠের পরিবেশও খুব গুরুত্বপূর্ণ।
কিছুদিন আগে আঁতোয়ান গ্রিজম্যান চলমান মৌসুমের শেষে অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন এবং ফ্রি ট্রান্সফারে অরল্যান্ডো সিটিতে যোগ দেন।
ট্রান্সফার মার্কেট বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো প্রকাশ করেছেন, মার্চে এমএলএস ক্লাবে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তা প্রত্যাখ্যান করা হয় কারণ গ্রিজম্যান স্প্যানিশ ক্লাবটির সাথে তার চুক্তি সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।
চলমান মৌসুমে গ্রিজম্যান কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, কারণ তিনি লা লিগায় মাত্র ছয়টি গোল ও একটি অ্যাসিস্ট করতে পেরেছেন। অন্যদিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত এই ফরাসি ফরোয়ার্ড ১১টি ম্যাচে মাত্র দুটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন