এ সম্পর্কিত আরও খবর
দুইশ রানের লিড স্পর্শ করলো বাংলাদেশ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৮ মে ২০২৬, ১১:২৭ এএম
-
ছবি: সংগৃহীত
তৃতীয় দিনের শুরুতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে হারালেও সিলেট টেস্টে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। স্পর্শ করেছে দুইশ রানের লিড।
খুররম শাহজাদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ১৫ রানে শান্ত বিদায় নিলে হাল ধরেন অভিজ্ঞ মুশফিকু রহিম ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন কুমার দাস।
দলের বোর্ডে রান এখন ৪ উইকেটে ১৫৪। আর লিড বরাবর ২০০। মুশফিক ১৭ ও লিটন ২৩ রানে অপরাজিত আছেন। এর আগে, দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের বোর্ডে রান ছিল ১১০ আর লিড ১৫৬।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন