এ সম্পর্কিত আরও খবর
মধ্যরাতে ক্রিকেটার নাঈমকে হেনস্তা, নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০২:১৩ পিএম
-
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁকে খুলশী থানায় নিয়ে গিয়েও হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ নাঈমের।
এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) তিনজনকে নগরের খুলশী থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার এক বিঙ্গপ্তিতে বলে, 'বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাইম হাসান ১৩ জুন ২০২৬ তারিখ রাত ১:০০টার দিকে ঢাকা থেকে নিজ বাসায় ফেরার পথে খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় খুলশী থানা পুলিশের রাত্রীকালীন মোবাইল-৩৩ টিমের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হন।
ঘটনার প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনের ক্ষেত্রে অপেশাদার আচরণের অভিযোগ পাওয়ায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত খুলশী থানার এসআই (নিরস্ত্র) মোঃ শফিকুল ইসলাম ভূইয়া (বিপি-৭৩৯৪০৫৩৬২৪) ও সঙ্গীয় কনস্টেবল/৮৬৫ মোঃ রাসেল চৌধুরী (বিপি-৮৪০৩০০৫১২৫) দ্বয়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন।'
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন