এ সম্পর্কিত আরও খবর
মেসির জাদুতে মুগ্ধ হালান্ড, বললেন ‘সে একটা পাগল’
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০১:০৩ পিএম
-
ছবি: সংগৃহীত
২০২৬ বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। নিজের ষষ্ঠ বিশ্বকাপে নেমেই আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে বিশ্বকাপের মঞ্চে নিজের প্রথম তিন গোলের কীর্তি গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছেন মেসি। তার অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন সতীর্থ থেকে শুরু করে পুরো ফুটবল বিশ্ব। এবার মেসিকে নিয়ে বিশেষ প্রশংসা করেছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড।
আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের পর নিজের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে একটি পোস্ট দেন হালান্ড। সেখানে নিজের দেশের জার্সি পরা একটি ছবি দিয়ে মুকুটের ইমোজি ব্যবহার করেন তিনি। মেসির প্রতি তার শ্রদ্ধার প্রকাশ হিসেবেই দেখা হচ্ছে এই পোস্টকে।
এদিকে একই দিনে বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচে মাঠে নামেন হালান্ড। গ্রুপ আই-এর ম্যাচে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই জোড়া গোল করেন তিনি। শেষ পর্যন্ত নরওয়ে ম্যাচটি জিতে নেয় ৪-১ গোলে।
মেসির প্রতি হালান্ডের প্রশংসা অবশ্য নতুন নয়। ২০২৪ সালে তিনি বলেছিলেন, “সে ব্যালন ডি’অর, ফিফা দ্য বেস্ট এবং বিশ্বকাপ জিতেছে। আমার মতে, সে সর্বকালের সেরা খেলোয়াড়।”
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন