এ সম্পর্কিত আরও খবর
১৫ সেভে বিশ্বকাপ রেকর্ডে কুরাসাওয়ের গোলরক্ষক
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৯:৫২ এএম
-
ছবি: সংগৃহীত
ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে ইতিহাস গড়েছে কুরাসাও। শুধু প্রথম বিশ্বকাপ পয়েন্টই নয়, এই ম্যাচে দুর্দান্ত গোলকিপিং করে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন দলটির গোলরক্ষক এলয় রুম।
৩৭ বছর বয়সী রুম ম্যাচটিতে ১৫টি সেভ করে পুরুষদের বিশ্বকাপের সর্বোচ্চ সেভের রেকর্ডে ভাগ বসিয়েছেন। ১৯৬৬ সাল থেকে সেভের হিসাব রাখা শুরু হওয়ার পর এটি কোনো বিশ্বকাপ ম্যাচে সর্বোচ্চ সেভের যৌথ রেকর্ড। এর আগে ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্রের গোলরক্ষক টিম হাওয়ার্ড ১৫টি সেভ করে এই রেকর্ড গড়েছিলেন।
গত নভেম্বরে জ্যামাইকার বিপক্ষে ক্লিন শিট রেখে প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করেছিল কুরাসাও। জার্মানির কাছে ৭-১ গোলের বড় হারের পর ইকুয়েডরের বিপক্ষে রুমের দুর্দান্ত পারফরম্যান্সে ঘুরে দাঁড়ায় দলটি।
কলম্বাস ক্রুর হয়ে এমএলএস কাপ জয়ী রুম বর্তমানে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সারির লিগ ইউএসএল চ্যাম্পিয়নশিপে মায়ামি এফসির হয়ে খেলছেন। বিশ্বকাপে অতিরিক্ত সময় ছাড়াই কোনো গোল হজম না করে এত বেশি সেভ করার নজিরও নেই আর কোনো গোলরক্ষকের।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন