এ সম্পর্কিত আরও খবর
তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে নেদারল্যান্ডস
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১১:৪০ এএম
-
ছবি: সংগৃহীত
ম্যাচের শুরুতেই ঝড় তুলেছিল নেদারল্যান্ডস। মাত্র ৭ মিনিটে দুই গোল করে এগিয়ে যাওয়ার পর পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ডাচরা।
শুক্রবার (২৬ জুন) ক্যানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের এফ গ্রুপে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। আগামী ৩০ জুন মেক্সিকোর মনতেরেইতে নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ মরক্কো।
ম্যাচে রোনাল্ড কোম্যানের দল শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। ৪-৩-৩ ফর্মেশনে নামা নেদারল্যান্ডস মাত্র তৃতীয় মিনিটেই এগিয়ে যায়। ডামফ্রিসের ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠান তিউনিসিয়ার ডিফেন্ডার ইলিয়াশ স্কিরি।
এরপর ৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রায়ান ব্রোবি। চিপ শটে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। চলতি বিশ্বকাপে এটি ব্রোবির তৃতীয় গোল। প্রথমার্ধ শেষ হয় ডাচদের ২-০ লিডে।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তিউনিসিয়া। আক্রমণ বাড়িয়ে ৫৪ মিনিটে গোল করে ব্যবধান কমান হাজেম মাস্তৌরি। কর্নার থেকে পাওয়া বলে হেডে গোল করে ম্যাচে ফেরার আশা জাগান তিনি।
তবে ৬২ মিনিটে আবারও ব্যবধান বাড়ায় নেদারল্যান্ডস। রেইন্ডার্সের কর্নার থেকে হেডে গোল করেন ডিফেন্ডার ইয়ান পল ফন হেকে। এটি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোল।
শেষ পর্যন্ত মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রেখে ৩-১ গোলের জয় নিশ্চিত করে নকআউট পর্বে জায়গা করে নেয় নেদারল্যান্ডস।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন