এ সম্পর্কিত আরও খবর
পেলের ৫৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মাইকেল ওলিসে
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১০:২৫ এএম
-
ছবি: সংগৃহীত
ফ্রান্সের মিডফিল্ডার মাইকেল ওলিসে বিশ্বকাপের এক আসরে সর্বাধিক অ্যাসিস্টের নতুন রেকর্ড গড়েছেন। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের দুটি গোলে সহায়তা করে তিনি ভেঙে দিয়েছেন ব্রাজিল কিংবদন্তি পেলের ৫৬ বছর ধরে অক্ষুণ্ন থাকা রেকর্ড।
শনিবার মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৪৮ ও ৬৬ মিনিটে এমবাপ্পেকে দিয়ে গোল করান ওলিসে। তার দুটি অ্যাসিস্ট থেকেই আসে ফ্রান্সের প্রথম ও তৃতীয় গোল। যদিও শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে হেরে বিশ্বকাপ শেষ করে ফরাসিরা।
এই দুই অ্যাসিস্টের মাধ্যমে চলতি বিশ্বকাপে ওলিসের মোট অ্যাসিস্টের সংখ্যা দাঁড়ায় সাত। এর ফলে ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলকে শিরোপা জেতানোর পথে পেলের করা ছয় অ্যাসিস্টের রেকর্ড পেছনে ফেলেন তিনি।
বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় এখন শীর্ষে ওলিসে। দ্বিতীয় স্থানে রয়েছেন পেলে, যার অ্যাসিস্ট ছিল ছয়টি।
এদিকে পাঁচটি করে অ্যাসিস্ট নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন পোল্যান্ডের রবার্ট গাদোখা (১৯৭৪), পশ্চিম জার্মানির পিয়ের লিটবার্স্কি (১৯৮২), আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা (১৯৮৬) এবং জার্মানির থমাস হেসলার (১৯৯৪)।
এক আসরে সাতটি অ্যাসিস্ট করে বিশ্বকাপের ইতিহাসে নতুন মানদণ্ড স্থাপন করলেন মাইকেল ওলিসে। তার এই কীর্তি টুর্নামেন্টের অন্যতম বড় ব্যক্তিগত অর্জন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন