এ সম্পর্কিত আরও খবর
দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজ হার, গৌতম গম্ভীরের পাশে গাভাস্কার
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০২:২২ এএম
-
ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ০-২ ব্যবধানে হারের পর ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর প্রবল সমালোচনার মুখে পড়েছে। তবে তার পাশে দাঁড়িয়েছেন সুনীল গাভাস্কার। ভারতের সাবেক অধিনায়ক পাল্টা প্রশ্ন তুলেছেন গম্ভীরের সমালোচকদের উদ্দেশ্যে।
বুধবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে ৪০৮ রানের ব্যবধানে ভারতের হারের পরই ঘরের মাঠে সিরিজ খোয়ায় ভারত। গত ১৩ মাসে এটি ছিল ভারতের দ্বিতীয় হোম সিরিজ হার। এই লজ্জাজনক হারের পর থেকেই কোচ গম্ভীরকে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সমর্থক থেকে বিশেষজ্ঞ সকলেই। এমনকি স্টেডিয়ামে দর্শকদের একটি অংশকে গৌতম গম্ভীর হায় হায় স্লোগান দিতেও শোনা যায়।
তবে এই সব সমালোচনার জবাব দিতে গিয়ে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, যখন ভারতের দল গম্ভীরের অধীনে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট জেতে, তখন সমালোচকরা তার প্রশংসা করেননি। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনি একজন কোচ মাত্র। কোচ কেবল একটি দলকে প্রস্তুত করতে পারেন। কোচ তার অভিজ্ঞতা দিয়ে পরামর্শ দিতে পারেন। কিন্তু মাঠের মধ্যে পারফর্ম করতে হয় খেলোয়াড়দেরই। যারা এখন কোচকে জবাবদিহি করতে বলছেন, আমার পাল্টা প্রশ্ন হলো, ভারত যখন তার অধীনে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল, তখন আপনারা কী করেছিলেন? যখন এশিয়া কাপ জিতেছিল, তখন আপনারা কী বলেছিলেন?
কিংবদন্তি এই ভারতীয় ব্যাটার আরও যোগ করেন, আপনারা তখন তো বলেননি যে তার চুক্তি বাড়িয়ে দেওয়া উচিত, এমনকি একদিনের ও টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য তাকে আজীবনের চুক্তি দেওয়া উচিত। আপনারা তখন কিছু বলেননি। দল ভালো না খেললেই কেবল কোচের দিকে তাকানো হয়।
গাভাস্কার আরও মত দেন যে, গম্ভীরের পক্ষে ভারতের তিনটি ফরম্যাটেই প্রধান কোচ থাকাটা অস্বাভাবিক নয়। এই প্রসঙ্গে তিনি ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালামের উদাহরণও দেন। তিনি বলেন, আপনি তাকে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ জয়ের জন্য কৃতিত্ব দিতে প্রস্তুত নন, তাহলে মাঠের ২২ গজে দলের পারফর্ম না করার জন্য কেন তাঁকে দোষ দিচ্ছেন? কেন আপনারা তাকে দায়ী করছেন?
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন