এ সম্পর্কিত আরও খবর
হোয়াটসঅ্যাপ দিয়েই পাঠানো যাবে টাকা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০২:০২ এএম
-
ছবি: সংগৃহীত
হোয়াটসঅ্যাপ থেকে এবার মেসেজের পাশাপাশি টাকা পাঠানোও যাবে! জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে যুক্ত হয়েছে নতুন ফিচার— হোয়াটসঅ্যাপ পে। ফলে অন্য কোনো অ্যাপ ব্যবহার না করেই সরাসরি চ্যাট উইন্ডো থেকেই অর্থ লেনদেন করা যাবে। যেন কাউকে মেসেজ পাঠানোর মতোই সহজে পাঠাতে পারবেন টাকা।
হোয়াটসঅ্যাপ পে কীভাবে ব্যবহার করবেন?
১. অ্যাকাউন্ট সেটআপ
* হোয়াটসঅ্যাপে প্রবেশ করে Payments অপশনটি নির্বাচন করুন
* আপনার ব্যাংক অ্যাকাউন্টকে ইউপিআই (UPI) সিস্টেমের মাধ্যমে লিংক করুন
* একটি ইউপিআই আইডি ও পিন সেট করুন
২. টাকা পাঠানোর নিয়ম
* যাকে টাকা পাঠাতে চান, তার সঙ্গে চ্যাট খুলুন
* *Payment* বাটনে চাপুন
* পাঠাতে চাওয়া অর্থের পরিমাণ লিখে ইউপিআই পিন দিয়ে কনফার্ম করুন
৩. টাকা গ্রহণের নিয়ম
* যিনি টাকা পাবেন, তারও হোয়াটসঅ্যাপ পে অ্যাকাউন্ট সেটআপ করা থাকতে হবে
* টাকা সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে
হোয়াটসঅ্যাপ পেতে ব্যবহৃত ইউপিআই পিন শুধুমাত্র ব্যবহারকারীর জানা থাকে। পুরো লেনদেন প্রক্রিয়া এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত—যেমনভাবে সাধারণ মেসেজগুলো সুরক্ষিত থাকে। ফলে লেনদেন নিরাপদ ও নির্ভরযোগ্য।
হোয়াটসঅ্যাপ পে প্রথমে পরীক্ষামূলকভাবে চালু হয়, এবং অল্প সময়েই ১০ কোটিরও বেশি ভারতীয় ব্যবহারকারী এটি গ্রহণ করেন। সম্প্রতি ভারতের ন্যাশনাল পেমেন্ট করপোরেশন (NPCI) হোয়াটসঅ্যাপ পে–র ওপর থাকা সীমাবদ্ধতা তুলে নেওয়ায় এখন এটি আরও বেশি মানুষের জন্য উন্মুক্ত হয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন