এ সম্পর্কিত আরও খবর
গত ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬হাজার ৫৫৯ কোটি টাকা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ এএম
-
ছবি: সংগৃহীত
ফেব্রুয়ারির ১৪ দিনে প্রবাস আয় এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ হাজার ৫৫৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২.৩০ পয়সা হিসাবে)। এ প্রবাস আয় আগের বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৮ শতাংশ বেশি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর এ তথ্য জানিয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারির সাত মাস ১৪ দিনে প্রবাস আয় এসেছে ২ হাজার ৭৮ কোটি ৭০ লাখ ডলার।
আগের বছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৭২৬ কোটি ডলার। চলতি অর্থবছরের সাত মাস ১৪ দিনে আগের বছরের চেয়ে ২০ দশমিক ৪ শতাংশ বেশি প্রবাস আয় এলো।
আরও পড়ুন
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন