এ সম্পর্কিত আরও খবর
দাম কমলো স্বর্ণ ও রুপার
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৩:৫০ পিএম
-
দেশের বাজারে হঠাৎ কমেছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, তেজাবী স্বর্ণ ও রুপার দাম কমায় দেশের বাজারে এই দুই ধাতুর নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৭ হাজার ১১৬ টাকা।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নতুন মূল্য এদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
এখন থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকায়। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ১৮ হাজার ৫৭১ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকা।
এদিকে রুপার দামও নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা। ২১ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা। ১৮ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৫ হাজার ১৯০ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি দাম ৩ হাজার ৯০৭ টাকা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন