এ সম্পর্কিত আরও খবর
মালয়েশিয়ায় বিজয় দিবস উপলক্ষ্যে ক্রিকেট ম্যাচ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ এএম
-
ছবি: সংগৃহীত
মহান বিজয় দিবস উপলক্ষ্যে মালয়েশিয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম) এ আয়োজন করে।
মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির টেকনোলজি পার্ক মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে মালয়েশিয়ার ২০টি বিশ্ববিদ্যালয় থেকে বাছাইপর্বের মাধ্যমে নির্বাচিত একজন করে খেলোয়াড় অংশগ্রহণ করেন।
ম্যাচে গালিবের লাল একাদশ ও আসিফের সবুজ একাদশ নামে দুই দল মুখোমুখি হয়। সবুজ একাদশ ৪৩ রানের ব্যবধানে লাল একাদশকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ফারহান।
এ আয়োজনে বাংলাদেশি কমিউনিটির সদস্য ও বিদেশি অতিথিরাও উপস্থিত ছিলেন। সবাই বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও দেশের সার্বিক মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসওএমের উপদেষ্টা ড. শরিফুল ইসলাম, ব্যবসায়ী জাকারিয়া হোসাইন, তোফাজ্জল হোসাইন, ফাওয়াজ রহমান এবং আদিবা আহমেদ। ম্যাচ আয়োজন কমিটির দায়িত্ব পালন করেন আসিফ রহমান, সাকিব মিয়া ও মুত্তাকিন।
উল্লেখ্য, বিএসওএম ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রবাসে বাংলাদেশের শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও ঐক্যকে এগিয়ে নিতে কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন