এ সম্পর্কিত আরও খবর
প্রশান্ত মহাসাগরে আরেকটি নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ এএম
-
ছবি: সংগৃহীত
পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে আরেকটি নৌকায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এ হামলায় একজন নিহত হয়েছেন। সোমবার মার্কিন সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে।
একটি সোশ্যাল মিডিয়া পোস্টে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড বলেছে, ‘গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে, ওই নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের জন্য পরিচিত রুট ধরে চলাচল করছিল এবং মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল।’
তবে সাউদার্ন কমান্ড নৌযানটি যে সত্যিই মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল—এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি। মার্কিন দক্ষিণ কমান্ড একটি ভিডিও পোস্ট করেছে। দ্বিতীয়বারের মতো গুলি চালানোর পর নৌকার পেছনের অংশে আগুন ধরে যায়। এরপর আগুন আরো বেড়ে যায়। ভিডিওর শেষে নৌকাটিকে ভেসে যেতে দেখা যায় এবং তখনও আগুন জ্বলছিল।
ট্রাম্প প্রশাসন বলেছে, এই হামলার উদ্দেশ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে মাদকের প্রবাহ বন্ধ করা এবং ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর ওপর চাপ বৃদ্ধি করা। সেপ্টেম্বরের শুরু থেকে জানা গেছে, কমপক্ষে ১০৫ জন নিহত হয়েছে। এই হামলাগুলো মার্কিন আইন প্রণেতা এবং মানবাধিকার কর্মীদের কাছ থেকে তদন্তের মুখে পড়েছে। তারা বলেছে, নৌকাগুলো যে মাদক পরিবহন করছে, তার নিয়ে খুব কমই প্রমান দিয়েছে প্রশাসন এবং বলেছে, মারাত্মক হামলাগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। ইতিমধ্যে মাদুরোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ক্রমবর্ধমান অভিযানের অংশ হিসেবে ক্যারিবিয়ান সাগরে তেল ট্যাংকারগুলো আটকানোর প্রচেষ্টা জোরদার করেছে মার্কিন উপকূলরক্ষী বাহিনী।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন