এ সম্পর্কিত আরও খবর
১৫ বাংলাদেশিসহ ১১৩ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৬:২৭ এএম
-
ছবি: সংগৃহীত
১৫ বাংলাদেশিসহ ১১৩ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজার মেয়াদ শেষে চলতি মাসের প্রথম সপ্তাহে জোহর রাজ্যের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সোমবার (১০নভেম্বর) জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফেরত পাঠানোদের মধ্যে মিয়ানমারের ৬০, বাংলাদেশের ১৫, ভারতের ১৫, পাকিস্তানের ১১, নেপালের পাঁচ, সিঙ্গাপুরের দুই, থাইল্যান্ডের দুই এবং কেনিয়া, আফগানিস্তান ও তিউনিসিয়ার একজন করে বন্দি ছিলেন।
তাদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর-১ ও ২, সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং সুলতান ইস্কান্দার বিল্ডিং কমপ্লেক্সের মাধ্যমে নিজ দেশে পাঠানো হয়েছে। এর মধ্যে যাদের পাসপোর্ট ছিল না তাদের সংশ্লিষ্ট দূতাবাস অস্থায়ী ভ্রমণ নথি দিয়েছে।
নিজ দেশে ফেরত পাঠানো সবাইকে ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে কালো তালিকাভুক্ত করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে তারা মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন