এ সম্পর্কিত আরও খবর
মার্কিন অভিযানে ভেনেজুয়েলায় অন্তত ৪০ জন নিহত
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০১:২২ এএম
-
ছবি: সংগৃহীত
মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে সামরিক ও বেসামরিক নাগরিক রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে এই তথ্য দিয়েছেন।
মার্কিন হামলার সময় কারাকাসের কাছে কাতিয়া লা মার অঞ্চলের একটি তিনতলা বেসামরিক অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়। এতে ৮০ বছর বয়সী রোজা গঞ্জালেজ নিহত হন এবং আরো একজন গুরুতর আহত হন।
জর্জ নামের ৭০ বছর বয়সী এক প্রতিবেশী নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, তিনি বিমান হামলায় সবকিছু হারিয়েছেন। হামলায় আহত উইলম্যান গঞ্জালেজকে যখন জিজ্ঞাসা করা হয় যে বাড়ি হারানোর পর তিনি এখন কোথায় যাবেন, তিনি বলেন, আমি জানি না। স্থানীয়রা অভিযোগ করেছেন, এই হামলার পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রয়েছে। এ হামলায় ভেনেজুয়েলার স্বাধীনতার নায়ক সিমন বলিভারের একটি প্রতিকৃতি ভেঙে পড়ে।
শনিবার (৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায়। সেই সময় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন