এ সম্পর্কিত আরও খবর
নিখোঁজের তিন দিন পর যুক্তরাষ্ট্রে মিলল ভারতীয় নারীর লাশ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:৫১ এএম
-
ছবি: সংগৃহীত
নববর্ষের আগের রাত থেকে নিখোঁজ থাকা ২৭ বছর বয়সি এক ভারতীয় নারীকে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে তার সাবেক প্রেমিকের অ্যাপার্টমেন্ট থেকে ছুরিকাঘাতে নিহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
নিহত নারীর নাম নিকিথা গোধিশালা। তিনি হাওয়ার্ড কাউন্টির এলিকট সিটির বাসিন্দা এবং পেশায় একজন ডাটা ও স্ট্র্যাটেজি অ্যানালিস্ট বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
পুলিশ জানায়, নিকিথার লাশ পাওয়া যায় তার সাবেক প্রেমিক ২৬ বছর বয়সী অর্জুন শর্মার মালিকানাধীন একটি অ্যাপার্টমেন্ট থেকে। এ ঘটনায় শর্মার বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় ডিগ্রির হত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, গত ২ জানুয়ারি অর্জুন শর্মাই পুলিশে নিখোঁজের অভিযোগ করেন। সে সময় তিনি পুলিশকে জানান, ৩১ ডিসেম্বর সর্বশেষ তিনি নিকিথাকে তার অ্যাপার্টমেন্টেই দেখেছিলেন।
এরপর ৩ জানুয়ারি ওই অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে পুলিশ নিকিথার লাশ উদ্ধার করে। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়।
পুলিশ আরও জানায়, নিখোঁজের অভিযোগ দায়ের করার দিনই অর্জুন শর্মা যুক্তরাষ্ট্র ছেড়ে ভারতের উদ্দেশে একটি ফ্লাইটে দেশ ত্যাগ করেন। তদন্তে ধারণা করা হচ্ছে, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টার পরই নিকিথাকে হত্যা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন