এ সম্পর্কিত আরও খবর
জাপানে চলছে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২ এএম
-
ছবি: সংগৃহীত
জাপানে আজ পার্লামেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন দেশটির ভোটাররা। স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট দেওয়া শুরু হয়। নির্বাচনে সংসদের নিম্নকক্ষের ৪৬৫ আসনের জন্য ১ হাজার ২৮৪ প্রার্থী লড়াই করছেন। ভোটগ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত।
ভোটে প্রধানমন্ত্রী সানাই তাকাইচির রক্ষণশীল জোট বড় ব্যবধানে জয়ী হবে বলে আশা করা হচ্ছে।
একাধিক মতামত জরিপ অনুসারে, তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাপান ইনোভেশন পার্টির জোট সংসদের নিম্নকক্ষের ৪৬৫টি আসনের মধ্যে ৩০০টিরও বেশি আসন পেতে পারে।
গত ২৩ জানুয়ারি দেশটির সংসদ ভেঙে দেন প্রধানমন্ত্রী সানাই তাকাচি। ওই সময় তিনি ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তাকাচি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তাকাচির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে মূল লড়াই হবে জাপান ইনোভেশন পার্টির।
সংসদের নিম্নকক্ষের মোট ৪৬৫টি আসনের মধ্যে ২৮৯ জন সদস্য সরাসরি একক নির্বাচনি এলাকা থেকে এবং বাকি ১৭৬ জন সদস্য ১১টি আঞ্চলিক ব্লকের মাধ্যমে সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হবেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন