এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম এলো চট্টগ্রাম বন্দরে
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৩:০৫ এএম
-
ছবি: সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া ৬০ হাজার ৮০২ টন গমবাহী জাহাজ আজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। সোমবার (০৩ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নগদ ক্রয় চুক্তি বা জিটুজির (সরকারের সঙ্গে সরকার) অধীনে এই গম আমদানি করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে। এর মধ্যে প্রথম চালান হিসেবে গত ২৫ অক্টোবর ৫৬ হাজার ৯৫৯ টন গম দেশে এসেছে। জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন