এ সম্পর্কিত আরও খবর
১০ দিনের মধ্যে চুক্তি সম্পন্ন না করলে ইরানে হামলার হুমকি দিয়েছে ট্রাম্প
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ এএম
-
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক চুক্তিতে আসার জন্য ১০ দিনের আল্টিমেটাম দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে “খারাপ কিছু” ঘটতে পারে বলে সতর্ক করেন তিনি। এর জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান।
বৃহস্পতিবার গাজার বোর্ড অব পিসের এক সম্মেলনে ট্রাম্প এ সময়সীমা ঘোষণা করেন।
এদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পাঠানো এক চিঠিতে হুঁশিয়ারি দিয়েছেন, ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ও সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, ইরান যুদ্ধ চায় না। তবে দেশটির ওপর হামলা হলে তার জবাব দেওয়া হবে এবং এর সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।
অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র প্রথমে সীমিত আকারে হামলার পরিকল্পনা করছে। সম্ভাব্য লক্ষ্য হতে পারে সরকারি স্থাপনা ও নিরাপত্তা সংস্থার অবকাঠামো। এর মাধ্যমে তেহরানকে নতুন পারমাণবিক চুক্তিতে চাপের মুখে ফেলতে চায় ওয়াশিংটন।
প্রতিবেদনে আরও বলা হয়, এরপরও যদি ইরান যুক্তরাষ্ট্রের শর্তে রাজি না হয়, তাহলে আরও বিস্তৃত সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। সেই পর্যায়ে লক্ষ্য হতে পারে আয়াতুল্লাহ আলী খামেনি-এর নেতৃত্বাধীন সরকারের পতন ঘটানো।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন