এ সম্পর্কিত আরও খবর
আবারো জেন-জি বিক্ষোভে উত্তাল ইরান
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ এএম
-
ছবি: সংগৃহীত
পরমাণু কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রেক্ষাপটে ইরানে নতুন করে সরব হয়ে উঠেছে তরুণ প্রজন্মের আন্দোলন। রাজধানী তেহরানে রোববার টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করেছেন সাধারণ মানুষ।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গত ডিসেম্বর-জানুয়ারিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের স্মরণ এবং ওই ঘটনার বিচার দাবিতে শনিবার সরকারবিরোধী তরুণরা তেহরানে আন্দোলন শুরু করেন। এর জবাবে সরকারের সমর্থকেরাও পৃথক মিছিল-সমাবেশ আয়োজন করেন, যেখানে তরুণ-তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ইরানের অনলাইন সংবাদমাধ্যম ফার্স নিউজের তথ্য অনুযায়ী, তেহরানের তিনটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। এর মধ্যে শরিফ বিশ্ববিদ্যালয় কে কেন্দ্র করেই বিক্ষোভ তীব্র আকার নেয়। সেখানে সরকারবিরোধী শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা দেখা গেছে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, শিক্ষার্থীদের একটি অংশ সাবেক শাহ মুহাম্মদ রেজা শাহ পাহলভির আমলের পতাকা হাতে মিছিল করছেন। মিছিল থেকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগানও দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন