এ সম্পর্কিত আরও খবর
ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, সব আরোহী নিহত
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ এএম
-
ছবি: সংগৃহীত
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা দুই ক্রুসহ সাত আরোহীর সবাই নিহত হয়েছেন। খবর রয়টার্সের।
বিচক্রাফট সি৯০ মডেলের ওই বিমানটি পরিচালনা করত রেডবার্ড এয়ারওয়েজ। বিমানটি ঝাড়খণ্ডের রাঁচি থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১১ মিনিটে উড্ডয়ন করে। তবে খারাপ আবহাওয়ার কারণে পরে যোগাযোগ বিচ্ছিন্ন ও রাডারে আর বিমানটির কোনো হদিশ মিলছিল না। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল দপ্তর।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং তদন্তের জন্য এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর কর্মকর্তাদের পাঠানো হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন