এ সম্পর্কিত আরও খবর
পাকিস্তানে হামলা আফগানিস্তানের ভয়াবহ ভুল: মহসিন নাকভি
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ এএম
-
ছবি: সংগৃহীত
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, আফগান তালেবান পাকিস্তানে হামলা চালিয়ে বড় ধরনের ভুল করেছে। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার ঘটনায় তিনি আফগান সরকারের তীব্র নিন্দা জানান। খবর দিয়েছে ।
নাকভি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী আফগান তালেবানের প্রকাশ্য আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে। তার ভাষ্য, “কাপুরুষ শত্রু রাতের অন্ধকারে হামলা চালিয়েছে। তারা নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার ঘৃণ্য চেষ্টা করেছে।”
তিনি আরও বলেন, “এই আগ্রাসনের জবাব দেওয়া হয়েছে। জাতি সশস্ত্র বাহিনীর পাশে আছে। তালেবান মারাত্মক ভুল করেছে এবং এর কঠোর পরিণতি তাদের ভোগ করতে হবে। দেশের নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত হতে দেওয়া হবে না।”
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সীমান্তবর্তী পাকিস্তানি সামরিক অবস্থান লক্ষ্য করে আফগানিস্তান হামলা চালায় বলে ইসলামাবাদের দাবি। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।
এ ঘটনার পর পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করেছে। দেশটির বিমান বাহিনীর অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৩৩ জন আফগান সেনা নিহত এবং প্রায় দুই শতাধিক আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন