এ সম্পর্কিত আরও খবর
আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ এএম
-
ছবি: সংগৃহীত
সীমান্তে হামলার জবাবে আফগানিস্তানের রাজধানী কাবুল ও কান্দাহারে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এরপর দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণার কথা জানান। খবর দিয়েছেি বিবিসি।
শুক্রবার ভোর ৪টা ১৮ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে খাজা মোহাম্মদ আসিফ লিখেছেন, পাকিস্তান সরাসরি এবং বন্ধুপ্রতিম দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি শান্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে। পূর্ণাঙ্গ কূটনৈতিক উদ্যোগও নেওয়া হয়েছিল।
তিনি আরও লেখেন, ধৈর্যের সীমা অতিক্রম করেছে পরিস্থিতি। এখন আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্য যুদ্ধ শুরু হয়েছে।
এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও এক পোস্টে জানান, সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া ছিল ব্যাপক ও চূড়ান্ত।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সীমান্তবর্তী পাকিস্তানি সামরিক অবস্থান লক্ষ্য করে হামলার অভিযোগ তোলে ইসলামাবাদ। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, ওই ঘটনায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ১ম তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউজ এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন