এ সম্পর্কিত আরও খবর
নিরাপদ আশ্রয়ে কাতারে মার্কিন দূতাবাসের কর্মীরা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম
-
ছবি: সংগৃহীত
ইরানে ইসরাইলের হামলার পর নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছেন কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস কর্মীরা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল নাগরিককে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে যৌথ হামলা চালায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার।
এরআগে হামলা হলে এই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছিল ইরান। শনিবার সকালে রাজধানী তেহরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে ধোঁয়া উড়তে দেখে গেছে।
বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহৌরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয়ের কাছে হামলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। তবে হামলার সময় তিনি কার্যালয়ে ছিলেন কি না, তা স্পষ্ট নয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন