এ সম্পর্কিত আরও খবর
ইরানের হামলায় বালিকা বিদ্যালয়ে নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৯:৫৪ এএম
-
ছবি: সংগৃহীত
দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।
বিচার বিভাগের সরকারি বার্তা সংস্থা মিজান নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার সকালে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযানের মধ্যে মিনাবের শাজারা তাইয়্যেবেহ বালিকা প্রাথমিক বিদ্যালয়ে চালানো ওই হামলায় এই প্রাণহানি ঘটে।
এদিকে দেশটির চব্বিশটি প্রদেশে চালানো বিভিন্ন হামলায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ২০১ জনে।
অপরদিকে, দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। শুধু তিনি নন, বিমান হামলায় খামেনির কন্যা, জামাতা, নাতি ও পুত্রবধূও নিহত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন