এ সম্পর্কিত আরও খবর
মানবতার হাত বাড়ালো ‘ইয়থ ডেভেলপমেন্ট ফোরাম’, তিনশ পরিবারের মাঝে
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০১:০৯ পিএম
-
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে সামাজিক সেচ্ছাসেবী সংগঠণ ইয়থ ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগ সুবিধা বঞ্চিত মানুষের মাঝে রমাদান ফুড প্যাকেজ বিতরণ করা হয়।
রবিবার (১ মার্চ) সকাল ১১ টায় কুমারখালী সরকারী কলেজ মাঠে ফুড প্যাকেজ বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মোঃ জিল্লুর রহমান মধু, কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মোঃ জুলফিকার, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি শাকিল আহমেদ তিয়াশ, কুমারখালী উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন, ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল, আলহাজ সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের প্রভাষক সাইফুদ্দিন মজনু, ইমরান খান সহ প্রমুখ।

সংগঠনের চেয়ারম্যান জানান কুমারখালী উপজেলাতে ৩০০ শতাধিক পরিবারের মাঝে রামাদান ফুড প্যাক বিতরণ করা হচ্ছে পর্যায়ক্রমে তার ধারাবাহিকতায় আজ সরকারি কলেজ মাঠে প্রায় শতাধিক পরিবারের মাঝে এই ফুড প্যাক বিতরণ করা হয়।
উল্লেখ্য যা থাকছে রমাদান ফুড প্যাকেজে চাউল -১০কেজি, তেল -১লিটার, ছোলা -১কেজি, খেজুর -১কেজি, মুড়ি - ১কেজি, আলু- ৩কেজি ও ডাউল -১কেজি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন