এ সম্পর্কিত আরও খবর
ইরানের ৩০টির বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১২:০৪ পিএম
-
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, গত ৭২ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের বোমারু বাহিনী ইরানের প্রায় ২০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এ পর্যায়ে যুক্তরাষ্ট্র ৩০টিরও বেশি ইরানি জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘মাত্র কয়েক ঘণ্টা আগে, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বিমানবাহী রণতরীর সমান আকারের একটি ইরানি ড্রোনবাহী জাহাজে হামলা করেছি এবং এই মুহূর্তে সেটিতে আগুন জ্বলছে।’
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিমানবাহিনী পুরো ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, ইরানকে নির্ধারিত সময়সূচীর আগেই এমনভাবে ধ্বংস করা হচ্ছে, যা আগে কেউ কখনো দেখেনি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেজর লিগ সকার চ্যাম্পিয়ন ইন্টার মায়ামির সঙ্গে সাক্ষাৎ করেন। ওই অনুষ্ঠানে ট্রাম্প এসব কথা বলেন।
সূত্র: বিবিসি
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন