এ সম্পর্কিত আরও খবর
ইরানকে ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, নাকচ করে দিল ইরান
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১১:০৬ এএম
-
ছবি: সংগৃহীত
তেহরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য ভূমিকার ইঙ্গিত এবং ইরানের কাছে তার আত্মসমর্পণের দাবি দেশটির শীর্ষ কর্মকর্তারা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে তারা এসব মন্তব্যকে উপহাসও করেছেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আব্বাস আসলানি কাতারভিত্তিক সংবাদমাধ্যমআল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।
আসলানি বলেন, ট্রাম্পের বিতর্কিত মন্তব্য তেহরানের নীতিতে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয়নি। বরং ইরানি নেতৃত্ব এটিকে তাদের বর্তমান অবস্থানে আরও দৃঢ় থাকার বার্তা হিসেবেই দেখছে। ইরানি কর্মকর্তাদের মতে, দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন করা সম্পূর্ণভাবে ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস এর এখতিয়ার এবং সেখানে বিদেশি হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। তাই ট্রাম্পের এমন দাবি তারা সরাসরি নাকচ করে দিয়েছেন।
সাম্প্রতিক ঘটনাবলি বিশ্লেষণ করে আসলানি আরও বলেন, তেহরানের বর্তমান বক্তব্যে এক ধরনের আত্মবিশ্বাসী সুর স্পষ্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা বা নীতি পরিবর্তনের কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। বরং ট্রাম্পের মন্তব্যকে কেন্দ্র করেই ইরান তাদের কঠোর অবস্থান বজায় রাখছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন