এ সম্পর্কিত আরও খবর
মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরী পাঠানোর প্রয়োজন নেই: ডোনাল্ড ট্রাম্প
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১০:৩১ এএম
-
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরী পাঠানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুদ্ধ জয়ের পর কেউ এসে যোগ দিকস এটা তারা চান না।
এর আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, দেশটির বিমানবাহী রণতরী উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং মধ্যপ্রাচ্যে পাঠানোর বিষয়টি বিবেচনায় রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। এতে ইরানে বহু হতাহতের খবর পাওয়া গেছে এবং যুক্তরাষ্ট্রের কয়েকজন সেনাও নিহত হয়েছেন।
যদিও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, তাদের পদক্ষেপ প্রতিরক্ষামূলক থাকবে এবং তারা সরাসরি আক্রমণাত্মক অভিযানে অংশ নিচ্ছে না। যুদ্ধ ইস্যুতে যুক্তরাজ্যে জনমতও বিভক্ত; লন্ডনে সংঘাত বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই ইস্যুতে ওয়াশিংটন ও লন্ডনের মধ্যে দূরত্ব বাড়ার ইঙ্গিত মিলছে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন