এ সম্পর্কিত আরও খবর
কুয়েতের আল-আদিরি বিমানঘাঁটিতে হামলার দাবি ইরানের
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০২:০৮ পিএম
-
ছবি: সংগৃহীত
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে যে তারা কুয়েতের আল-আদিরি বিমানঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির দাবি অনুযায়ী এই হামলায় ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার মেরামত কেন্দ্র, জ্বালানি ট্যাংক এবং কমান্ড সেন্টার ধ্বংস হয়ে গেছে।
এর আগে কুয়েতের সশস্ত্র বাহিনী জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিয়েছে।
ফার্সের প্রতিবেদনে আরও বলা হয়, হামলার পর ওই ঘাঁটিতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। এর ফলে ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়, যা দূর থেকেও দৃশ্যমান।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন