এ সম্পর্কিত আরও খবর
ইরানের ছোড়া ড্রোন মোকাবিলায় ইউক্রেনের কাছে ১১টি দেশ সহায়তা চেয়েছে
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৮:৪৯ পিএম
-
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইরানের ছোড়া ড্রোন মোকাবিলায় সহায়তা চেয়ে ইউক্রেনের সঙ্গে যোগাযোগ করেছে ১১টি দেশ। বিষয়টি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সোমবার দেওয়া এক বক্তব্যে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় তেহরান যে ড্রোন হামলা চালাচ্ছে, তা প্রতিহত করার কৌশল জানতে কিয়েভের কাছে সহায়তা চেয়েছে এসব দেশ।
তিনি আরও জানান, এখন পর্যন্ত ইরানের প্রতিবেশী কয়েকটি দেশ, ইউরোপের কিছু রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রসহ মোট ১১টি দেশ ইউক্রেনের কাছে অনুরোধ জানিয়েছে। প্রাণহানি কমানো, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি এবং ড্রোন প্রতিরোধে ইউক্রেনের যে বাস্তব অভিজ্ঞতা রয়েছে, সে বিষয়েই তাদের আগ্রহ বেশি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন