এ সম্পর্কিত আরও খবর
‘হরমুজ প্রণালি দিয়ে এক লিটার তেলও পার হতে দেব না’
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৮:৩৮ পিএম
-
হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের সহযোগীদের জন্য ‘এক লিটার তেলও’ পার হতে দেবে না, এমনটা হুঁশিয়ারি দিয়েছেন তেহরানের ‘খাতাম আল-আম্বিয়া’ সামরিক কমান্ড সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলের দিকে যাওয়া যেকোনো জাহাজ বা ট্যাংকার আমাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে ধরা হবে।
ইব্রাহিম জোলফাকারির ভাষ্য, ইরানের পাল্টা আঘাত হানার নীতি এখন ‘শেষ হয়েছে’। তেহরানের বর্তমান নীতি হবে ‘আঘাতের বদলে চরম আঘাত’।
তেলের বাজার নিয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘প্রতি ব্যারেল তেলের দাম ২০০ ডলারের জন্য প্রস্তুত হোন। কারণ তেলের দাম এই আঞ্চলিক নিরাপত্তার ওপর নির্ভরশীল, যেটিকে আপনারা (যুক্তরাষ্ট্র ও ইসরাইল) অস্থিতিশীল করে তুলেছেন।’
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন