এ সম্পর্কিত আরও খবর
ইরাকের এরবিলে ইতালির সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০১:১৯ পিএম
-
ছবি: সংগৃহীত
ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিলে একটি ইতালীয় সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানায়, ‘এরবিলে আমাদের ঘাঁটিতে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইতালীয় কর্মীদের মধ্যে কেই হতাহত হয়নি। তারা সবাই ভালো আছেন।’
এতে আরো বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো ঘটনার পর জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।
একটি পৃথক বার্তায়, পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন, হামলার সময় সেনারা একটি বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন। তারা সবাই ‘ভালো এবং নিরাপদ আছেন।’ এরবিলে ইতালির প্রায় তিনশ’ সেনা অবস্থান করছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন