এ সম্পর্কিত আরও খবর
ভয়াবহ সাইবার হামলায় ইসরায়েলের রেলব্যবস্থা অচল
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০১:৪৯ পিএম
-
ছবি: সংগৃহীত
ইরান সাইবার হামলার মাধ্যমে ইসরায়েলের রেলওয়ে ব্যবস্থা অচল করে দিয়েছে বলে দাবি করেছে দেশটির সংবাদ সংস্থা ফার্স।
‘ইসরায়েলের রেলওয়ে ব্যবস্থা হ্যাক করা হয়েছে। সাইবার হামলার ফলে শত্রুর রেলব্যবস্থা অচল হয়ে পড়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব রেলস্টেশন নিরাপদ নয়।’
এদিকে বুধবার (১১ মার্চ) স্থানীয় সময় রাত দেড়টার দিকে উত্তর উপসাগরে ইরাকের উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে দুটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হেনেছে।
হামলার পর উভয় জাহাজেই আগুন লাগে বলে জানিয়েছে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন (ইউকেএমটিও)। পরে জাহাজ দুটির সব ক্রু সদস্যকে সরিয়ে নেয়া হয়। ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, মোট ৩৮ জন নাবিককে উদ্ধার করা হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে।
এদিকে ইরাকের বন্দর কর্তৃপক্ষের অধীন প্রতিষ্ঠান জেনারেল কোম্পানি ফর পোর্টস অব ইরাক (জিসিপিআই) এর মহাপরিচালক জানিয়েছেন, তেল টার্মিনালগুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে বাণিজ্যিক বন্দরগুলো এখনও চালু রয়েছে।
আরব আমিরাত উপকূলেও জাহাজে হামলা
স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে সংযুক্ত আরব আমিরাতের উপকূল থেকে প্রায় ৩৫ নটিক্যাল মাইল দূরে হরমুজ প্রণালির কাছাকাছি একটি কনটেইনার জাহাজেও অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হেনেছে। এই হামলায় জাহাজে আগুন লেগে যায়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন