এ সম্পর্কিত আরও খবর
বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, আকাশে ধোঁয়ার কুণ্ডলী
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০২:৪৬ পিএম
-
ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। ইরানের আগের হামলায় একজন নিহত ও সাতজন আহত হওয়ার এক দিন পরই নতুন করে এ হামলার খবর পাওয়া গেল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, শক্তিশালী এসব বিস্ফোরণে শহরের ভবনগুলো কেঁপে ওঠে।
এএফপি জানিয়েছে, শুক্রবার সকালে বিমানবন্দরটির আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে। এ নিয়ে বিমানবন্দরটি টানা দ্বিতীয় দিনের মতো হামলার শিকার হয়েছে বলে দাবি করা হয়েছে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অতীতে এই বন্দরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সম্পদ বা জাহাজ রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, দুবাইয়ের আল কুজ এলাকায় আগুনের কুণ্ডলী দেখা গেছে। ধোঁয়ার কুণ্ডলী দেখার জন্য উৎসুক জনতা সেখানে ভিড় জমান।
দুবাই সরকারের গণমাধ্যম শাখা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছে, ‘আকাশে একটি লক্ষ্যবস্তু সফলভাবে প্রতিহত করার পর এটির ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ের মধ্যাঞ্চলের একটি ভবনের সামনের অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।’
এদিকে টানা দ্বিতীয় দিনের মতো কাতারের রাজধানী দোহাতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সঙ্গে ওমানেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে। ইরান দাবি করেছে, তারা এ অঞ্চলে অবস্থিত ২৭টি মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে এবং উপসাগরীয় শহরগুলোর বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন