এ সম্পর্কিত আরও খবর
আগামী সপ্তাহের মধ্যে ইরানে কঠোর আঘাত: ট্রাম্প
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৮:২৫ পিএম
-
ছবি: সংগৃহীত
আগামী সপ্তাহের মধ্যে ইরানে কঠোর আঘাত করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধ ভালোভাবে এগিয়ে যাবে।
শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই হুমকি দেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হরমুজ প্রণালি পার হতে বিভিন্ন দেশের জাহাজগুলোকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র।’
এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানে আজ আবারও সর্বোচ্চ সংখ্যক হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ইরানের নেতৃত্ব লুকিয়ে আছে এবং আমাদের সক্ষমতা এখনও বৃদ্ধি পাচ্ছে।
শুক্রবার ইরান যুদ্ধের সবশেষ তথ্য জানাতে পেন্টাগনে আয়োজিত সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের হাতেই সবকিছু। এই সংঘাতের গতি এবং সময় তিনিই নির্ধারণ করবেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন